প্রসঙ্গ CCTV ~ ডাঃ সমুদ্র সেনগুপ্ত

August 30, 2023

Category: অনুসন্ধানে করণীয়



এ নিয়ে হাজার একটা কথার ফুলঝুরি হয়ে যাওয়ার পরেও দুটো লাইন লিখতে ইচ্ছে হল। কারণ একটাই। বহুবার দেখেছি যে নাকের ডগায় বুম আর মুখে তাগ করে জুম এই অবস্থায় দুম করে বলে দেওয়া কথাবার্তার ওপরে দাড়িয়েই আজকাল জনমত তৈরি এর চেষ্টা চলছে এবং সেটা সফলও হচ্ছে। চিন্তা নেই, ভাবনা নেই, ওসব অবকাশ নেই, দু মিনিট ইনস্ট্যান্ট ম্যাগীর মতো ইনস্ট্যান্ট সব সমাধান চলে আসছে আমাদের সামনে আর আমরাও অগ্র পশ্চাৎ বিবেচনা না করেই সেগুলো টপাটপ গিলে ফেলেছি। অথচ একটু তলিয়ে ভাবলে আমরা কি দেখতে পাবো ?

যে সব কলেজ বা বিশ্ব বিদ্যালয় তে যথেষ্ট সংখ্যক সিসিটিভি আছে সেগুলোর সব কটা তে ragging বন্ধ হয়ে গেছে ? উত্তরটা হল, না বন্ধ হয় নি। যে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ragging বন্ধ হয়ে গেছে সেগুলির সবকটিতে সিসিটিভি বসানো আছে। এর ও উত্তর হল না, বসানো নেই। Ragging বন্ধে সিসিটিভি এর অনস্বীকার্য কোনো ভূমিকা তাই আদৌ প্রতিষ্ঠিত নয়। এবার যারা প্রবল ভাবে চাইছেন যে সিসিটিভি দিয়ে যাদবপুর মুড়ে ফেলা হোক, প্রতিটি কোনায়, প্রতিটি ইঞ্চিতে তাদের দাবির যথার্থতা মেনে নিয়েই প্রশ্ন থেকে যায়। আচ্ছা, সিসিটিভি বসালে ঠিক কি সুবিধে হবে ragging আটকানোর ? আজ্ঞে না, এটা বোকার মতো প্রশ্ন নয়, সত্যি করেই বলুন না কি কি সুবিধে হবে। অনেকেই বলবেন, কেন, এতে ওই দুষ্কৃতি ধরা পড়বে, দেখতে পাওয়া যাবে কে বা কারা ওই অপকর্ম করছে, মানুষের চোখ কে ফাঁকি দেয়া যায়, ক্যামেরার চোখ কে নয়। ঠিকই তো। এই বার আসছে দ্বিতীয় প্রশ্ন।

যারা নজরদারি চালাবেন সেই কর্তপক্ষের চোখে ধরুন ধরে নিলাম যে ওই অপকর্মের খল নায়ক এরা ধরা পড়লো (যদিও তার সম্ভাবনা খুবই কম কারণ ওই অপকর্মের বেশিরভাগ টাই হয় হোস্টেলে বন্ধ দরজার আড়ালে যেখানে সিসিটিভি এর চোখ নেই)। তারপর ? আপনি আমি কি শিওর যে তারপরে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেবে ? আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে ?





আরো ব্লগ